বিসিএস প্রিলিমিনারীতে ভালো ফলাফল করার ৫টি উপায়

বিসিএস প্রিলিমিনারীতে ভালো ফলাফল করার ৫টি উপায়

সরকারী চাকরীর জন্য অনেকেই চেষ্টা করে। শতকরা ৫% এরও কম সংখ্যাক লোক প্রতি বছর সরকারী চাকরীতে প্রবেশ করে। বর্তমানে সরকারী চাকরীর চাহিদাটা অনেক বেশি হয়ে গেছে। বিসিএস এরকম একটা সরকারী চাকরী। 

বিসিএস প্রিলিমিনারীতে ভালো ফলাফল করার ৫টি উপায়

বিসিএস এর প্রতি আগ্রহের কারণ কি ?

সরকারী সকল সেক্টরে চাকরী চাইতে বিসিএস এর চাকরী সবচেয়ে বেশি নিরাপদ এবং সবচেয়ে বেশি সম্মান জনক। অনেকেই সম্মানের কথা বিবেচনা করে বিসিএস সেক্টরে চাকরীর প্রতি আগ্রহী হয়।

বিসিএস প্রিলিমিনারীতে কীভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়? একজন শিক্ষার্থীর মাথায়, এ জাতীয় প্রশ্ন আসবে এটাই স্বাভাবিক। 

আর এই স্বাভাবিক প্রশ্নের উত্তর খুজে পাওয়া অনেক সময় অস্বাভাবিক হয়ে যায়। বিসিএস পরিক্ষায় ভাল ফলাফল করার জন্য জাদুর কাঠির দরকার নেই। প্রয়োজনীয় কিছু কৌশল অবলম্বন করলেই ভালো ফলাফল করা যায়। 

আর তাই বিসিএস পরীক্ষায় ভালো ফলাফল করার ৫টি উপায় নিয়েই আজকের প্রতিবেদন। 

১. গণিত ও বাংলায় বেশি গুরুত্ব দেওয়া 

বিসিএস প্রিলিমিনারীতে ভালো ফলাফল করার জন্য গণিত ও বাংলায় বেশি বেশি গুরুত্ব দিতে হবে। বিসিএস প্রিলিমিনারীতে প্রতি বছর অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তাদের মধ্যে ভালো রেজাল্ট করার জন্য বাংলা ও গণিতে বেশি গুরুত্ব দিতে হবে। 

এর কারণ হলো গণিতে ও বাংলায় বেশির ভাগ ছাত্রই কম নাম্বার পায়। তাই বিসিএস পরিক্ষায় ভালো ফলাফল পাওয়া জন্য গণিত ও বাংলায় বেশি করে গুরুত্ব দিতে হবে। 

২. বেশি বেশি প্রাকটিস করা

বিসিএস প্রিলিমিনারী হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্ন বিভিন্ন পার্ট ভাবে দেওয়া হয়। আর হয়ে যাওয়া পরীক্ষার মধ্যে থেকে বেশি প্রশ্ন আসে। 

তাই হয়ে যাওয়া পরিক্ষার প্রশ্নগুলো বেশি বেশি প্রাকটিস করতে হবে তাহলে বিসিএস পরিক্ষায় প্রশ্ন কমন পড়ার সম্ভবনা থাকে। শুধু তাই নয় বিসিএস পরিক্ষায় ভালো ফলাফল করার এটি একটি ভালো উপায়।

৩. সব সাবজেক্ট সমান গুরুত্ব দেওয়া 

আপনি যদি সাবজেক্টে সমান গুরুত্ব দেন তাহলে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। এর প্রমান হিসেবে আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি। তারা প্রতিটা বিষয়কে সমান ভাবে গুরুত্ব দিয়েছে যার ফলাফল সরূপ হলো বিসিএস পরীক্ষায় ভালো করেছে। 

শুধু বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা না অন্য যে কোনো পরীক্ষায় যদি সব সাবজেক্টে সমান গুরুত্ব দেওয়া হয় তাহলে ভালো ফলাফল আসবেই।  

৪. প্রতি নিয়ত কোচিং করা 

কোচিং করা হয় ভালো ফলাফল পাওয়ার জন্য। এজন্য সকল ছাত্রছাত্রীরা কোচিং করে থাকে। বিসিএস প্রিলিমিনারীতে ভালো ফলাফল করা উপায় গুলোর মধ্যে কোচিং করা উন্নতম। কোচিং করলে বিসিএস পরীক্ষা সম্পর্কে  ভালো জ্ঞান হয় যার ফলে পরীক্ষায় ভালো ফলাফল পাওয়া যায়। 

৫. ইংরেজীতে বেশি নাম্বার পাওয়া 

আমরা সকলেই জানি বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় যদি ৫০% নাম্বার পাওয়া যায় তাহলেই ভালো ফলাফল আসা করা যায়। ইংরেজীত একটু বেশি নাম্বার পেলেই এই ৫০% মার্ক পাওয়ার সম্ভবনা থাকে। 

বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য ইংরেজী শেখার বিকল্প নেই। ইংরেজিতে বেশি নাম্বার পেলেই বিসিএস এ ভালো ফলাফল আসবে। 

কিছু পরামর্শ

আপনি যদি বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ছাত্রছাত্রী হয়ে থাকে তাহলে উপরের এই কয়েকটি বিষয়কে গুরুত্ব দেন। দেখবেন আপনার ফলাফল অনেক ভালো আসবে। ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post