ফেইসবুক গ্রুপ থেকে গুগল অ্যাডসেন্স + ব্লগার/ওয়ার্ডপ্রেস সাইট কেনার ৪টি নিয়ম
বর্তমানে ফেইসবুক গ্রুপের মাধ্যমে অনেক বেশি লেনদেন হচ্ছে। ব্লগার ও ওয়ার্ডপ্রেস সাইটগুলো কেনা বেচা হচ্ছে ফেইসবুক গ্রুপের মাধ্যমেই। গুগল অ্যাডসেন্স যুক্ত সাইটগুলো অনেক বেশি কেনাবেচা হয় এর মাধ্যমে।
যারা গ্রুপে বায়ার তাদের জন্য পরামর্শ
প্রথম কথা হলো টাকা থাকলে সাইটের অভাব হবে না। এবং বলি কিছু সমস্যা ও সমাধান নিয়ে।
লাস্ট কিছু ডিলে আমি কিছু সমস্যা দেখেছি যা এখানে বলছি তবে আজকে শুধু ওয়েব সাইট ও গুগল অ্যাডসেন্স যুক্ত সাইট নিয়ে বলবো।
গুগল অ্যাডসেন্স + ব্লগার/ওয়ার্ডপ্রেস সাইট
(ক) এডমিন ডিলে টাকা পাঠানোর পরে, ১মে মেইল নিয়ে গুগল অ্যাডসেন্স এর প্রাইমারি মেইল কিনা এবং কতটা মেইল যুক্ত সেটা চেক করে নিবেন।
এবং বাকিগুলো অন করে চেক করে নিবেন ঠিকআছে কিনা। তারপর চেজ্ঞ করবেন।
(খ) মেইলটা প্রাইমারি না হলে সমস্যা তাই আগে চেক করে নিবেন। তারপর মেইলের সিকিউরিটি থেকে সকল কিছু পরিবর্তন মানে সকল ডিভাইস থেকে লগআউট করে নিবেন। তারপর রিকভারি নাম্বার ও মেইল পরিবর্তন করে নিবেন।
(গ) ডোমেইন + হোস্টিং ভালো সাইটের কিনা চেক করে নিবেন। বিশেষ করে ডোমেইনটা কারন অনেক সাইট আছে ডোমেইনের DNS পরিবর্তন করতে দেয় না।
আমি কম্পানিগুলো লিস্ট দিচ্ছি না গ্রুপের বিশৃঙ্খলা হওয়ার কারণে। যদি পুরানো হন তাহলে জানেন বিষয়টা আর নতুন হলে নেমচিপ এ ট্রান্সফার করে নিবেন যদি সম্ভব হয়।
(ঘ) অবশ্যই অবশ্যই কেনার পরপরই ডাটা ব্যাকআপ নিয়ে রাখবেন। কারণ হোস্টিং সমস্যা ইদানিং অনেক বেশি হোস্টিং সমস্যা দেখা যাচ্ছে।
-
আরও কিছু বিষয় থাকলে জানাবেন আমি যুক্ত করে দেবো ইনশাআল্লাহ।
