বর্তমানে অনেক বেশি অনলাইন প্রতারণা হচ্ছে। ফেইক আইডি ও ফেই ডিল করে অনেকেই হাতিয়ে নিচ্ছে অনেক টাকা। সামান্য সময়ের মধ্যেই অনেকেই হারাচ্ছে তাদের মূল্যবান টাকাগুলো।
অনলাইনে প্রতারণা করার জন্য অনেকেই আছে যারা নিজের নাম ও ঠিকানা গোপন রেখে আইডি খুলে ব্যবহার করে থাকে। এই ধরনের আইডিকেই ফেইক আইডি বলা হয়।
ফেইক আইডি ও ডিল থেকে সচেতনার ৬টি উপায়
(ক) আইডি পোস্টগুলো চেক করে নিবেন।
(খ) আইডির বয়স দেখার চাইতে আইডির একটিভিটি দেখবেন। কারণ এখন আইডি কিনে নাম চেঞ্জ করে ব্যবহার করে।
(গ) এডমিন ডিল করার সময় অবশ্যই এডমিন আইডি গ্রুপের এডমিন থেকে নিয়ে চেক করবেন।
(ঘ) প্রয়োজনে এডমিনের সাথে আগে থেকেই কথা বলে নিবেন।
(ঙ) বিশ্বস্ত কোন মাধ্যম পেলে সামান্য কিছু কম টাকার জন্য হারাবেন না। কারণ অনলাইনে বিশ্বস্ত মাধ্যম পাওয়া বর্তমানে ভাগ্যের ব্যপার।
(চ) সরাসরি লেনদেন করতে পারলে ভালো। তবে যেই গ্রুপেই লেনদেন করেন না কেন। সেই গ্রুপে আগে কিছুদিন যুক্ত থেকে গ্রুপের একটিভি চেক করে নিবেন।
-
উপরোক্ত বিষয় ছাড়াও আরও কিছু বিষয় থাকলে জানাবেন। অনেক ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে আর্টিকেলটি পড়ার জন্য।
