Google Adsense এ CPC, CTR, RPM কি, কেন, কিভাবে গণনা করা হয় বিস্তারিত আলোচনা

গুগল অ্যাডসেন্স এর কিছু বিষয় আমরা দেখে থাকি। আজকের আর্টিকেলে সে সকল বিষয়েই আলোচনা করা হবে। 


Google Adsense এ CPC, CTR, RPM কি, কেন, কিভাবে গণনা করা হয় বিস্তারিত আলোচনা



CPC বা সিপিসি সম্পর্কে ধারনা


CPC এর পুরো রুপ হলো Cost Per Click. এটা হিসেব করা হয় আপনার মোট পেজ ভিউ ও অ্যাড ক্লিক এর উপর ভিত্তি করে। ধরুন আপনার আজকে আয় হয়েছে ২ ডলার আর আপনার ক্লিক আসছে ১০ টা। 

তাহলে আপনার সাইটের CPC = 2 /10 = 0.20 


PRM বা আর পি এম সম্পর্কে আলোচনা 


PRM কে পুরোপুরি রূপে বলা হয় Revenue Per Mile. এই ডলারটা আসলে আপনার একাউন্টে জমা হয় না। আর এটা ক্লিক এর উপর নির্ভর করেও না। এটা নির্ভর করে মূলত আপনাকে কত ডলার দিবে সেটার একটা ধারণা। 


আরপিএম এর ডলার পে করে না ! এটা জাস্ট একটা গাণিতিক হিসেব! সিটিআর এর ওপর বেইজ করে বানায়! আমি ধরেন, ১০০ ইম্প্রেশনে ২-৩ টা ক্লিক + ১ ডলার ইনকাম করলাম! তাহলে আরপিএম দেখাবে ১০ ডলার ! 


কারণ আমার ১০০ ইম্প্রেশনে ১ ডলার হইছে, তাহলে ১০০০ ইম্প্রেশনে ১০ ডলার হবে! এটা জাস্ট একটা ঐকিক নিয়মের গাণিতিক হিসেব ! 


আমার সিপিসি আর ক্লিক কমে যেতে পারে, এমনকি ১ টাকাও আর ইনকাম নাও হতে পারে! আবার সিপিসি ও ক্লিক বেড়ে গিয়ে আরপিএম এর চেয়ে বেশি ইনকাম হতে পারে!

গুগল অ্যাডসেন্স এবং সার্চ কনসোল এর CTR বা সিটিআর


অ্যাডসেন্সের সিটিআর তো কমেন্টে বলে ফেললাম ! সার্চ কনজোলের সিটিআরটা একটু কম্পিকেটেড ! বুঝানোর জন্য ডিটেইলস কথা বলা প্রয়োজন ! নরমালি আপনার সাইটের পোস্ট গুগলে ইনডেক্স হয়ে কারও সার্চ কুয়েরির উত্তর হিসেবে শো হলে, তাহলে আপনি ইম্প্রেশন পাবেন ! 


তো ইম্প্রেশন পাওয়ার জন্য আপনার পোস্টকে গুগলে ইনডেক্স হতে হবে, পাশাপাশি র‍্যাংকড হতে হবে! র‍্যাংকড হওয়া মানে সার্চ রেজাল্টে ১-১০ নাম্বারে থাকা! কারণ গুগল ডিফল্ট সেটিং এ সার্চ রেজাল্ট দেখায় ১০টা ! 


তো ট্রাফিক পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ১-১০ এর মধ্যে থাকতে হবে ! অনেক সময় ১০ এর বাইরে থেকেও ইম্প্রেশন পাওয়া যায় ! কারণ প্রথম পেজে ভালো আর্টিকেল না পেয়ে অনেকে অন্য পেজে যায় ! 


আবার অনেকে ডিফল্ট সার্চ রেজাল্ট ১০ এর জায়গায় আরও বাড়িয়ে ১০০ করে রাখে! এর ফলে ১০ র‍্যাংকের বাইরে থেকেও অনেকে ইম্প্রেশন পায় ! এখন আপনার সাইট কোনো সার্চ রেজাল্টে শো হওয়ার পর কেউ যদি আপনার সাইটের সেই পোস্টে ঢুকে সেটা হলো ক্লিক ! 


তো সবাই তো আর ঢুকবে না! ঢুকবে গুটিকয়েক! তো এই ক্লিক / ইম্প্রেশনের হিসেবই হলো সার্চ কনজোলের সিটিআর! এখন আপনার সাইটের গুগল সার্চ থেকে যত বেশি ট্রাফিক যাবে, যত বেশি ক্লিক হবে, ততই সিটিআর বাড়বে! স্বাভাবিকভাবেই সার্চ কনজোলের সিটিআর বাড়লে আপনার লাভ ! 


ট্রাফিক + ইনকাম বাড়বে! এখন প্রশ্ন হলো সার্চ কনজোলের সিটিআর কীভাবে বাড়াতে হবে? উত্তর- এর জন্য কড়া লেভেলের এসইও করতে হবে ! 


প্রথম টুল দিয়ে কীওয়ার্ড রিসার্চ করে হাই সার্চ ভলিউম + লো কম্পিটিশনের কীওয়ার্ড নিতে হবে! সেটার ওপর সাইজে বড়ো, সুন্দরভাবে গুছানো, ইউজারদের জন্য বেশ উপকারী + প্রপারলি অন পেজ এসইও অপটিমাইজ আর্টিকেল পোস্ট করে সেটাকে ইন্ডেক্স করাতে হবে ! 


ইনডেক্স হওয়ার পর র‍্যাংক যদি অনেক নিচে থাকে, র‍্যাংক ওপরে আনার জন্য অফ পেজ এসইও করতে হবে, ভালো সাইট থেকে পোস্টটার ব্যাংক লিংক নিতে হবে! পুরো সাইটের প্রপার এসইও করতে হবে [মূলকথা আপনাকে এসইও এক্সপার্ট হতে হবে!


এসইও করে ওই পোস্টকে ১-৫ র‍্যাংকে আনতে পারলে, সিটিআর ট্রাফিক দুটোই বেড়ে যাবে! তবে গুগলের একদম ১ নাম্বার পোস্টটার সিটিআরও হায়েস্ট ৫০% এর বেশি উঠে! আমার ২-৩ টা কীওয়ার্ড ১-২ নাম্বারে র‍্যাংকড, কিন্তু সিটিআর ৩০-৩৫% হায়েস্ট! আর পুরো সাইট মিলিয়ে সিটিআর মাত্র ৫% ! 


মানে ১০০০ ইম্প্রেশন ট্রাফিক আসে মাত্র ৫০-৬০ টাকা! তো ৫০০-৬০০ ক্লিক [ট্রাফিক] পেতে আমার ইম্প্রেশন ১০কে তে তুলতে হবে! এর জন্য এসইও অপটিমাইজ আর্টিকেল দিতে হবে, পাব্লিশ আর্টিকেলগুলার এসইও আরও উন্নত করতে হবে ! 


এটা নেভার এন্ডিং একটা কাজ ! কারণ আপনি একবার ১ম পেজে র‍্যাংক পেলে সেটা চিরস্থায়ী হবে এমনও না ! কয়দিন পর অন্য কেউ ভালো আর্টিকেল দিয়ে সেই পজিশন কেড়ে নিতে পারে !

CTR বা সিটিআর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা


সিটিআর আর আরপিএম এর হিসেবে একটু ভুল আছে! মেইন সিটিআর হলো, টোটাল ক্লিককে টোটাল ইম্প্রেশন দিয়ে ভাগ দেওয়া! তো ওয়েবসাইটের ভিউসের ওপর সিটিআর হিসেব হয় না ! 


কারণ ভালো মতো অ্যাড অপ্টিমাইজ করা থাকলে, ১টা পেজ ভিউতে ৪-৫টা অ্যাড ইম্প্রেশন [মানে অ্যাড ইউনিট শো করা] হতে পারে ! যেমন কেউ একটা পোস্ট পড়তে ঢুকলে, সে ৪-৫ টা অ্যাড বিভিন্ন জায়গায় দেখবে ! 


এতে আপনার ইম্প্রেশন হবে ৪-৫ কিন্তু পেজ ভিউ মাত্র ১ ! তো সিটিআর হিসেব হবে- ক্লিক / ৪-৫ ইম্প্রেশন এই সিস্টেমেই! আর মেইন আরপিএমেও ইম্প্রেশন কাউন্ট করে পেজ ভিউ না ! 


প্রতি ১০০০ হাজার ইম্প্রেশনে আপনি কত টাকা আয় করছেন, সেটাই হলো আরপিএম! এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সিটিআর ঠিক রাখা ! সিটিআর হাই হলে গুগল ইনভ্যালিড অ্যাক্টিভিটি ধরে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় ! ১-২% সিটিআর রাখাটাই শ্রেয় ! 


আমি অবশ্য ১% এরও অনেক কম রাখি ! সিপিসি কিংবা আরপিএম ইম্পর্ট্যান্ট না! তবে এগুলা বেশি হওয়া মানে আপনার ইনকাম বেশি!


Page View বা পেজ ভিউ সম্পর্কে কিছু তথ্য

সহজ ভাষায় বললে এনালিটিক পেইজ ভিউ কাউন্ট করে একজন ইউজার কতটা পেইজে ভিজিট করেছে সেটা। এখানে ফেসবুক থেকে শুরু করে যে জায়গা থেকেই ভিজিটর আসুক কাউন্ট করবে। 


আর এডসেন্স কাউন্ট করে ভিজিটর আসছে এবং ওই পেইজে এড শো হয়েছে সেটা। মানে আপনি যদি কোন পেইজে এড শো না করান সেখানে ভিজিটর আসলেও এডসেন্স পেইজ ভিউ কাউন্ট করবে না। 


এই জন্য এনালিটিকের চেয়ে এডসেন্স কম পেইজ ভিউ দেখায়। কারণ অনেক সময় পেইজ লোড নিতে বেশি টাইম নেওয়ার কোন এড শো করে না।

Post a Comment

Previous Post Next Post